হেরে যাওয়ার গল্পটাও একদিন ভাইরাল হবে

আপনার হেরে যাওয়ার গল্পটাও একদিন ভাইরাল হবে যদি আপনি কিছু করে দেখাতে পারেন। আপনার লুঙ্গিপরা ছবিটাও ব্র‍্যান্ড হয়ে যাবে যদি আপনি সাকসেস হতে পারেন। ডিএসএলআর ক্যামেরায় তোলা দামি ব্লেজারের ছবিটাতে ধুলো পড়ে যাবে, মুছার কেউ থাকবেনা যদি জীবনে আসলেই কিছু করে দেখাতে না পারেন।

"স্কুল লাইফে কখনো ইংরেজিতে পাশ করতে না পারা ছেলেটি এখন ইন্টারন্যাশনাল ইংরেজি পত্রিকার পপুলার কলামিস্ট", এটা শুনে আপনিও কি ইংরেজিতে ফেল করতে চায়বেন? "সবচেয়ে কম জিপিএ নিয়ে অনার্স কমপ্লিট করা ছেলেটিই বিসিএসে ফার্স্ট হয়েছে"- এটা শুনে আপনিও কি আপনার কম জিপিএ নিয়ে গর্ব করবেন? "স্কুলের ব্যাকবেঞ্চার মেয়েটি এবার গুগলে চাকরি পেয়েছে "- এটা শুনে কাল থেকেও কি ব্যাকবেঞ্চার হয়ে যাবেন?

অন্ধকার রুমে গিয়ে নিজের গালে নিজে দুইটা কষে থাপ্পড় লাগান। সারাদিন যে একে ওকে দোষারোপ করেন, ভাগ্যকে উঠতে বসতে গালি দেন ভালো কিছু করতে না পারার জন্য৷ You are seriously nonsense, sir. সফল হবেন আপনি, সম্মানিত হবেন আপনি, হ্যান্ডসাম লাইফস্টাইলটাও আপনার হবে৷ কিন্তু কাজটা করে দিবে অন্য কেউ!! ভাগ্য নামক এক অদৃশ্য শক্তি এসে আপনাকে সব করে দিয়ে যাবে? কার এত ঠেকা পড়েছে আপনাকে সফল করার? কেউ কি তার চাকরিটা আপনাকে দিবে? কেউ কি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে এওয়ার্ডটা আপনার হাতে তুলে দিবে? তাহলে কেন অযথা আশা করেন কেউ আপনাকে সাহায্য করবে? ব্যাংক একাউন্টটি যদি আপনার নামে হয় তবে অন্য কেউ সেখানে প্রতি মাসে টাকা রেখে আসবেনা।

লাইফটা অনলাইনের মত না; লাইফ পুরোটাই অফলাইনের। অনলাইনের নিউজগুলো আপনাকে দেখাবে কিভাবে চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়! কিভাবে ৭০০ টাকা নিয়ে বিজনেস শুরু করে ৭০০ কোটি টাকার মালিক হওয়া যায়! অনলাইন পোর্টালগুলো আপনাকে দেখাবে কোন রিক্সাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, কোন বিলকিসের ছেলে বিল গেটসকে পেছনে ফেলে বিশ্বের সেরা ধনী হয়েছে। কিন্তু বস, আসল খেলাটাতো হয় অফলাইনে।

"রিক্সাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে " এর মানে এটা নয়, ম্যাজিস্ট্রেট হতে হলে আপনাকেও রিক্সাওয়ালার ছেলে হতে হবে কিংবা বাকি রিক্সাওয়ালার ছেলেগুলোও ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। উফঃ বস, থামেন একটু। আমি সত্যজিৎ বিশ্বাস করি, লাইফটা অনলাইনের মত 'বললাম আর হয়ে গেল' টাইপের না। লাইফটা অফলাইনের 'বললাম, করলাম, ঘাম ঝরালাম, হেরে গেলাম, আবার উঠে দাঁড়ালাম, আবার হোঁচট খেলাম, চোখ মুছে কিছুই হয়নি ভেবে আবার শুরু করলাম, আরো বেশি ঘাম ঝরালাম; তবেই হয়ে গেলাম '- লাইফটা এই টাইপের।

নরেন্দ্রমোদী চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন? দেশে লক্ষ লক্ষ চা বিক্রেতার ছেলে চা বিক্রেতাই হয়েছে। বড়জোর কেউ হয়তো একটা ভালো রেস্টুরেন্ট দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শুধু ঐ মোদীজী-ই হয়েছেন। বস আসল খেলাটাতো অফলাইনে হয়। অফলাইনের বাস্তবতা আপনাকে যা শিখাবে, অনলাইনের সাধ্য নেই আপনাকে ততটা এগিয়ে নিবে।

জিপিএ ফাইভ পাননি? পাবলিক ভার্সিটিতে চান্স পাননি? ভালো সাবজেক্টে পড়তে পারেননি?

আমাদের প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি অথচ আজ তিনি দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। আপনার সার্টিফিকেটে আজ জিপিএ ফাইভ নেই, তাতে কী? দেখবেন আজ আপনার যেসব বন্ধুরা জিপিএ ফাইভের সার্টিফিকেট নিয়ে ঘুরে, একদিন তাদের সন্তানেরাও জিপিএ ফাইভ পাবে৷ মনে মনে দোয়া করেন যেন তাই হয়। আর তাদের সংবর্ধনা অনুষ্ঠানে যে ইউএনও কিংবা সচিবকে প্রধান অতিথি করা হবে, সেই সচিবটা যেন আপনি হতে পারেন সে টার্গেট নিয়ে আজ থেকে লেগে পড়েন। সেদিন আপনিও বলতে পারবেন- আমি জিপিএ ফাইভ পাইনি, কিন্তু জিপিএ ফাইভ পাওয়া স্টুডেন্টদের সংবর্ধনা অনুষ্ঠানে আমিই প্রধান অতিথি। তো শুরু হোক।

সবচেয়ে ভালো স্কুল বা কলেজটাতে হয়তো আপনি পড়তে পারেননি, কিন্তু আজ থেকে জেদ নিয়ে নিজেকে তৈরি করে নিন এমনভাবে, যেন যে স্কুলে বা কলেজে আপনি পড়তে পারেননি, সে স্কুল বা কলেজে যেন আপনি পড়াতে পারেন।

মেসি কিংবা রোনালদোর মত প্লেয়াররা একদিনে আন্তর্জাতিক প্লেয়ার হয়নি। মাঠে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর শুধু বলটার পেছনেই দৌঁড়িয়েছেন। মাঠে খেলতে নেমে যখন হেরে যায়, তখন দর্শকদের গালাগাল শুনতে হয়েছে। শুধু তাই নয় এমন রেকর্ড ও আছে ক্রিকেটারদের বাড়িতে পর্যন্ত হামলা করেছে তাদের সমর্থকরা শুধু ম্যাচে হেরে যাবার কারণে। কিন্তু এত কিছুর পরও আজ তারা আন্তজার্তিক সেলিব্রেটি। একজন মেসি কিংবা রোনালদোর শুধু ফুটবলে লাথি মেরে যে ইনকাম হয়, সে পরিমাণ ইনকাম একজন গ্রুপ অফ কোম্পানির মালিকের ও নাই। Sorry for slang word.

যে জীবনে কিছুই করতে পারে না, আর যে সব কিছু করে লাইফকে শাইন করে। কিংবা যে জীবনে সফল হয়, আর যার জীবন ব্যর্থতায় পরিপূর্ণ - এই দুয়ের মধ্যে পার্থক্য কী জানেন? একজন ছেড়ে দেয় অন্যের কথায়। আর অন্যজন লেগে থাকে সফলতার আশায়। জীবনটা আলাদীনের জাদুর বাতি না যে ঘষা দিলেই তিনটা ইচ্ছে পূরণ হয়ে যাবে৷ শেষ করছি একটা প্রশ্ন দিয়ে, জীবনে সবচেয়ে ভয়ংকর কি- সফল হতে না পারা নাকি সফল হওয়ার জন্য কোনো চেষ্টাই না করা? ব্যাখ্যাসহ উত্তরটা দিয়ে যাবেন।

(প্রয়োজনে নক করতে পারেন)

Comments