Posts

Showing posts from July, 2020

দর্শক গ্যালারীতে একসাথে তিন বেকার।

Image
দর্শক গ্যালারীতে একসাথে তিন বেকার। এরা তিনজনে মোট "চব্বিশ বছর" আমেরিকা শাসন করেছিল। কিন্তু এদের কেউ টাকা পয়সা চুরি করে নিজেদের নামে সম্পদ করে নাই। তাই এখন বসে বসে সাবেক প্রেসিডেন্ট হিসেবে বেকার ভাতা খায় আর ঘোরাঘুরি করে। এই তিনজন ভিন্ন মত ও দলের মানুষ হলেও একটা জায়গায় সবার নীতি এক ছিল- তা হলো "যেকোন পন্থায় আমেরিকার স্বার্থ রক্ষা করা"...। তাই বহির্বিশ্বে অনেকের চোখে ভিলেন হলেও, স্বজাতির চোখে তারা আজও সমাদৃত। সবচেয়ে বড় কথা, এরা কেউ দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে নাই। বরং যতটা পেরেছে নিজেদের দেশকে দুর্নীতি মুক্ত ও সমৃদ্ধশালী করার চেষ্টা করেছে।

এইকি আমার ভাগ্য?

আমি তিন ছেলের মা। সন্তান না বলে ছেলে বললাম কেন? ছেলের মা হতে গেলে নাকী ভাগ্য লাগে। আমার প্রথম সন্তান পিয়াস হবার পর ওর দাদি মানে আমার শাশুড়ী মা এমন টাই বলেছিলেন। বড় জায়ের দুই মেয়ে, মেজ জায়ের সন্তান নেই। বিয়ের এক বছরের মাথায় আমি পুত্র সন্তানের মা হলাম। বাড়ীতে হুলুস্থুল পড়ে গেল। আমার শাশুড়ী মা  তার পৌত্রকে পেয়ে যেন জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ পেলেন। মা হবার আনন্দের চাইতেও উনার আনন্দ  দেখে আমার চোখে জল এল। উনি আমার কান্না দেখে অবাক হয়ে বললেন, ও বৌমা কান্দ ক্যান তুমি খুশী হওনাই? আমি স্মিত হেসে মাথা নাড়লাম বললাম,আপনি কাঁদছেন যে! লজ্জা পেয়ে উনি চোখ মুছে বললেন,আনন্দে কান্দি গো বউ ভাবছিলাম বংশ রক্ষা মনে হয় হইবনা কপালটা বোধয় আমার এমনই। কিন্তু তুুমি আমারে অন্যদের মত নিরাশ করনাই।  এ কথা শুনে আমার বড় জা মুখ মলিন করে ছোট মেয়েটাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, বিনা অপরাধেই বেচারী কষ্ট পায়। তার কি দোষ কন্যা সন্তান তো আর সে নিজে চেয়ে আনেনাই আর আনলেই বা কি? কি ফুটফুটে পরীর মত দুইটা মেয়ে তার সারাক্ষন বাড়িটা মাথায় করে রাখে। মেজ জা সপ্তাহ খানেক হল বাবার বাড়ী চলে গিয়েছে। কি জানি তাকে আবার কি...

সংসারী ছেলে মা কে ডেকে বলছে......... "মা একটা কথা বলি? আমার একটা অনুরোধ রাখবে?" মা-"তুই চাইলে আমি কি না করতে পারি? বল তোর সব কথা আমি রাখবো।"

Image
সংসারী ছেলে মা কে ডেকে বলছে......... "মা একটা কথা বলি? আমার একটা অনুরোধ রাখবে?" মা-"তুই চাইলে আমি কি না করতে পারি? বল তোর সব কথা আমি রাখবো।" "তোমার বৌমা বলছিলো...তোমার তো বয়স হয়েছে।এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন... আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি....... তোমার কাশিটাও বেড়ে গেছে। আরো তো ডায়বেটিকস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!" মা:"হ্যাঁ রে... মনে হয় আর বেশিদিন...!!!!" " আহ... থামো তো মা। তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে... না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?......এটাই বলছিলো তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যাবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা।....... মা এটাই আমার . . মানে আমাদের অনুরোধ ছিলো।" "আচ্ছা তুই চাইলে তাই হবে"। "থ্যাংকস মা......আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ ...
Image
#এই__বাংলার_আজব_এক_এম_পির__কাহিনীঃ থানায় নতুন ওসি ট্রান্সফার হয়ে এসেছেন। নিয়ম অনুযায়ী সে আসনের এমপি সাহেবের সাথে দেখা করতে ওসি এমপি সাহেবের বাড়িতে গেলেন। ওসি যখন এমপি সাহেবের বাড়ির উঠানে পৌঁছলেন তখন দেখলেন এক মধ্যবয়সী দাড়িওয়ালা লোক একটি গাভীকে ঘাস খাওয়াচ্ছেন!তখন ওসি সাহেব ঐ লোকটিকে জিজ্ঞেস করলেন এমপি সাহেব বাড়িতে আছেন কিনা? তখন ঐ মধ্যবয়সী দাড়িওয়ালা লোকটি ওসি সাহেবের কাছে এসে বললেন তিনিই এই আসনের সংসদ সদস্য। ওসি সাহেব তো রিতিমতো হতবাক! যেখানে ওসির ধারনা ছিল এমপি সাহেব আলিশান বাড়ির খাস কামরায় দলীয় নেতা কর্মী নিয়ে বসে ব্যস্থ সময় পার করবেন। মার্সিডীজ, প্রাডো, দামি ব্রান্ডের গাড়ি নিয়ে সরকারী টাকায় ঘুরে বেড়াবেন। সেখানে এই এমপির সাধারন জীবন যাপন সত্যিই ওসি কে চমকিয়ে দিয়েছেন। জানেন তিনি কে? কোন আসনের এমপি? তিনি সাতক্ষীরা আশাশুনি আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য #মাওলানা_রিয়াসত_আলী । তিনি শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্বর্ণপদক পেয়েছিলেন। ওয়ান ইলিভেনের পর আর্মি আতংকে যেখানে রাজনৈতিক রাঘব...

👉👉👉নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে বললেন- চলো আজ শহর দেখি। চার দেয়ালের ভিতর বন্দি জীবনের দীর্ঘ সময় কাটানোর পর নিজের শহরটি কেমন হয়েছে। নিজ চোখে না দেখলেই নয়।

Image
দীর্ঘ 27 বছর জেল খাটা নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস উনি চোখে দেখেনি,  অতঃপর 👉👉👉নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর  একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে বললেন-     চলো আজ শহর দেখি। চার দেয়ালের ভিতর বন্দি জীবনের দীর্ঘ সময় কাটানোর পর নিজের শহরটি কেমন হয়েছে। নিজ চোখে না দেখলেই নয়। সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলি-গলি হাঁটলেন। খুব ক্ষুধা লাগার পর ম্যান্ডেলা বললেন- সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ থাকে,  সেখানেই খেয়ে নিতে চাই।ওরা তো অবাক! বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছুই নাই; ক্ষুধা লেগেছে, খাবো। কয়েদখানার  বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এতো সহজে মরবো না। সবাই মিলে টেবিলে খেতে বসেছেন। অল্পদূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়ষ্ক। হোটেলের ওয়েটারকে ম্যান্ডেলা বললেন-  একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং ওনাকে বলো- আমার টেবিলে বসে খেতে।  ভদ্রলোক আসলেন। এসে আমার পাশের চেয়ারটায় বসলেন।  খেতে খেতে আমরা গল্প করছি। কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে। চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছ...

আহারে বউ_বদল

#বউ_বদল# ************ আমি যখন ক্লাশ নাইনে উঠেছি, তখন আমি অগ্রণী বালিকা বিদ্যালয়ে ভর্তি হলাম। মফস্বলের পুরাতন স্কুল ছেড়ে সবেমাত্র ঢাকার নুতন স্কুলে ভর্তি হয়েছি। ঢাকার স্কুল, কলেজের মেয়েরা বেশির ভাগ স্মার্ট, সুদর্শনা হয়। কিন্তু সবার মনটা আবার সুন্দর হয় না। স্কুলে ভর্তি হয়ে প্রথম প্রথম মনের  মতো কাউকে না পাওয়াতে মনটা খুব খারাপ থাকতো। মফস্বলের পুরাতন সব বান্ধবীদের ছেড়ে এসেছি। ঢাকার স্কুলে সম্পুর্ন নুতন একটা পরিবেশ। ঠিক সেই সময়টিতে খুব সুন্দর মনের অধিকারী একজন বন্ধু  পেলাম, নাম বুশরা। সে আমাকে প্রতিটি বিষয়ে সহযোগিতা করতে লাগলো। বুশরার চার বোন। ও সবার বড়ো কিন্তু দেখতে আহামরি কোন সুন্দর নয়।  গায়ের রংটা শ্যামলা। আর তার চুলের কথা  সাহিত্যের ভাষায় বলতে গেলে  বলা যায়,, মেঘবরণ চুল। তার  চুল এতো কালো,লম্বা,  আর সিল্কি ছিলো যে অনেক সময়  "ঠাকুরমার ঝুলি" গল্পের "কেশবতী কন্যার মতো আমরাও দুষ্টুমি করে বলতাম , **কেশবতী কন্যা, কেশবতী কন্যা, নামাও তো তোমার কেশ **।  তার মতো একজন বন্ধু এ স্কুলে পাবার পর, এ স্কুলের প্রতি আমার ভালোবাসা শতগুণে বৃদ্ধি পেলো। বুশরার পরের...

গল্পটা ব্যার্থতার

গল্পটা ব্যার্থতার জয়ী হওয়ার জন্য আগে ব্যার্থ হওয়া খুবই জরুরি।যে একবারও ব্যার্থ হইনি তার চেয়ে বরং যে বহুবার ব্যার্থ হয়েছে তার ভেতরের জেদ থাকে তীব্র,হিংস্র বাঘের মত।নিজের ভেতরে গুপ্ত জেদ কে সামনে এনে ছিনিয়ে আনবে সাফল্য,ছিনিয়ে আনবে বিপ্লব।ব্যার্থ মানুষের সফলতার গল্প গুলো তৈরি হই এভাবেই। ব্যার্থ হলে ভেঙে না পরে আবার ঘুরে দাড়ান। দেখবেন আপনার সফলতার গল্পটি এভাবেই তৈরি হবে। একটা কথা ভেবে দেখেন তো! যখন আমরা ছোট ছিলাম তখন কি আমরা হাটতে পারতাম?উত্তর টি হবে না। যখন আমরা হাটতে শিখি অন্যের হাত ধরে,হামাগুড়ি দিয়ে। এভাবে একদিন আমরা নিজে হাটার চেষ্টা করি তখন যারা আমাদের হাটতে শিখাতে চেয়েছিলেন তারা দেখত আমাদের হাটতে শিখার মজা।আমরা নিজে হাটার চেষ্টা করার সময় অনেকবার পরে যাই,কিন্তু দেখেন আমরা পরে গেছি তবে হাটতে শিখেছি। তাই আপনি যদি ব্যার্থ হন তাহলে হাল ছেড়ে দিয়েন না দেখবেন আপনি একদিন সফল হবেন।ব্যার্থ হয়ে কখনো ভুল পথ খুঁজে নিয়েন না।বরং এটা মাথায় রাখিয়েন আপনি/আমি একদিন সফল হবোই। 

--পড়ে দেখুন না হেসে পারবেন না।🤣 হাহাহা🤣🤣🤣 বাসে উঠে বসতে না বসতেই পাশের সীটের একটা সুন্দরী মেয়ে বলে উঠলো "ও মাই গড!

--পড়ে দেখুন না হেসে পারবেন না।🤣 হাহাহা🤣🤣🤣   বাসে উঠে বসতে না বসতেই পাশের সীটের একটা সুন্দরী মেয়ে বলে উঠলো "ও মাই গড! আপনি এতো সুন্দর কেন? আমার গায়ে হাত দিয়ে বলল আপনার বডি এতো সুন্দর কেন! নিশ্চই জিম করেন?😃 জীবনে আব্বা-আম্মা আমাকে কালাচাঁদ ছাড়া ডাকে নাই। গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকে। কিন্তু আজ এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না। মনে মনে লজ্জা পাচ্ছিলাম। একটুপর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল "এই যে ভাই আপনি উঠুন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই।আপনি আমার সীটে বসুন"। দেখলাম ছেলেটা সুড়সুড় করে পাশের সারির মেয়েটার সীটে গিয়ে বসল। মেয়েটা বসল আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর।😍 কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেসওয়াশ কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিল এই ফেসওয়াশ চার সপ্তাহ মাখলে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে। কিন্তু দুই সপ্তাহেই যে কাজে দিবে এটা ভাবিনি।😃 মেয়েটা এবার বলল " আপনার গার্লফ্রেন্ড আছে"?😍 লোকাল বাসে সুন্দরী মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়। তাহলে আমি কি দোষ করছি? তাই মেয়েটাকে বললাম " জ্বী না আমি সিঙ্গেল...

রিয়া একটু শ্যামলা বর্ণের ছিলো। আমাদের বিয়েটা বাবা, মা পছন্দ করে করিয়েছিলো।

পাঁচ বছর আগে আমার একটা পরকীয়া ঘটনা ধরে আমি আর রিয়া আলাদা হয়ে যাই। শেষবার যখন রিয়ায় সাথে কথা হয়েছিলো তখন সে বলেছিলো, "তোমার এমন চরিত্র নিয়ে তুমি কখনো সুখী হতে পারবেনা, ভালো থেকো!" রিয়া একটু শ্যামলা বর্ণের ছিলো। আমাদের বিয়েটা বাবা, মা পছন্দ করে করিয়েছিলো। মেয়েটা শ্যামলা বর্ণের হওয়ায় আমি অনেক না করেছিলাম তারপরেও আমাদের বিয়েটা হয়েছিলো। বিয়ের কিছুদিন পর আমি অন্য একটা মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ি। সেটা নিয়ে পরিবারে অনেক অশান্তি। সেজন্য রিয়া গোপনে অনেক কান্না করতো। দুজনে দু পাশ হয়ে শুইলে তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করার শব্দ আমার কানে আসে। কখনো জানতেও চাইনি তার কান্নার কারণ। এত কিছুর পরেও তার কোন অভিযোগ নেই। সকালে ঘুম থেকে উঠে রিয়া ঠিকই চা এনে দিবে। কতবার তার হাত থেকে চায়ের কাপ নিয়ে ফ্লোরে ছুড়ে মেরেছি সেটার কোন হিশাব নেই। বিয়ের পর কখনো আমার নিজের হাতে কাপড় নিতে হয়নি, আমি গোসল করতে ঢুকলেই সে কাপড় গুলো ওয়াশরুমের বাইরে সাজিয়ে রাখে। রিয়া আমাদের বাড়িতে আসার পর মা'কে কখনো রান্না ঘরে যেতে হয়নি। রিয়া যে এক বছর আমাদের বাসায় ছিলো তার মাঝে এক সপ্তাহও মনে হয় তার বাপের বাসায় যায়নি। প...

স্বামীর সাথে স্ত্রীর ফেইসবুক ফ্যাক আইডি দিয়ে প্রেম আলাপ:😂😂 স্ত্রী ---Hi😃😃

স্বামীর সাথে স্ত্রীর ফেইসবুক ফ্যাক আইডি দিয়ে প্রেম আলাপ:😂😂 স্ত্রী ---Hi😃😃 স্বামী ---hello😇😇 স্ত্রী --- how are u?☺☺ স্বামী ---I'm fine..!😎😎 স্ত্রী ---can we be introduced to each other??😑😑 --আপু আপনি বাংলাতে বলেন! ইংরাজি তেমন বুঝিনা। (স্বামী )😐😐 --আপনি কি করেন?😈😈 --বসে আছি! আপনি??😪😪 --আরেহ্, আমি বুঝাতে চাইলাম, আপনি কি study করেন, নাকি job করেন?😐😐 --ওহ, আমি জব করি..। আপনি?😵😵 --আমি পড়ালেখা করি। বাই দ্যা ওয়ে আপনার বাসায় কে কে আছে??😳😳 --আমরা দুই ভাই এক বোন আর আব্বু-আম্মু।😃😃 স্ত্রী মনে মনে বলতেছে সব ঠিক আছে। দেখি বিয়ে করছে কিনা জিজ্ঞাস করি😶 --আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? নাকি এখনো করেন নি?😇😇 --নাহ্, এখনও বিয়ে করিনি তবে পছন্দমত পেলে করবো...! (মুচকি হাসির ইমো দিয়ে)😊😊 স্ত্রী-- যেটা ভাবছি, শালা আমারে বাদ দিয়া দিছে শালা ঘরে বউ রেখে আর আমারে বলে বউ নাই, লুইচ্চা তোরে খাইছি। 😠😠 " " " এভাবে প্রতিদিন বউয়ের সাথে চ্যাট করে। বউ আগের মতো তেমন কেয়ার করেনা। করবেই বা কেন... ঘরে বউ রেখে বলে বউ নেই😒😒 একদিন স্বামী বলতেছে দেখা করবে। বউ অনিহা প্রকাশ ক...

আধুনিক বিজ্ঞানের জনক। গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়।

Image
আধুনিক বিজ্ঞানের জনক।            গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তিনি 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার বাল্যকাল কাটে ফ্লোরেন্স শহরের নিকটে খ্রিস্টানদের একটি চার্চে। 1581 খ্রিস্টাব্দে ডাক্তারি পড়ার জন্য গ্যালিলিওকে pisa University তে ভর্তি করা হয়। সেখানে তিনি সরল দোলক তৈরি করেন। এটি তার প্রথম আবিষ্কার। ডাক্তারি পড়ার প্রতি তার কোন আগ্রহ ছিল না ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে তিনি অংক শাস্ত্র অধ্যয়ন  আরম্ভ করেন। মাত্র 26 বছর বয়সে তিনি Pisa University তে অংকের প্রফেসর পদে যোগদান করেন।             খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল বলেছিলেন যে একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছেড়ে দেওয়া হলে ভারী বস্তু হালকা বস্তুর আগেই ভূপৃষ্ঠে পড়বে এবং তিনি আরও বলেছিলেন যে পৃথিবী স্থির সূর্য ও নক্ষত্র গুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে। খ্রিষ্টীয় চার্চের ধর্ম যাজকগণ এই তত্ত্বকে ধর্মের বিধান হিসেবে গ্রহণ করেন।         গ্যালিলিও তার বিশ্ববিদ্যালয়ের একটি দালানের শীর্ষ থেকে বিভিন্ন ভরে...

#The_kiss_of_life #কোন_শুটিং_নয়_বাস্তব_দৃশ্

Image
#The_kiss_of_life #কোন_শুটিং_নয়_বাস্তব_দৃশ্ :1967 সালের জুলাই মাস। নিউইয়র্কের এক ব্যস্ত রাস্তা West 26th Street এর একটা ইলেকট্রিক পোলের উপর উঠে ট্রান্সফরমারের হাল হকিকত দেখছিলেন বিদ্যুত বিভাগের এক তরুণ কর্মচারী। নাম চ্যাম্পিয়ন! বয়স মাত্র 28-29! হঠাৎ করেই অসাবধানে সে ছুঁয়ে ফেলে একটা লো-ভোল্টের তার! বিদ্যুতের ঝটকায় শরীরটা উল্টো হয়ে ঝুলে যায়! বেল্ট সহ উন্নত সেফটি গিয়ারসের রক্ষাকবচ থাকায় শরীরটা আছড়ে পড়েনি মাটিতে! চ্যাম্পিয়ানের নিচেই পোলের কাজ করছিলেন তার সহকর্মী থম্পসন! জে.ডি.থম্পসন! দ্রুততার সাথে পোল বেয়ে পৌছে যান চ্যাম্পিয়নের কাছে! হৃৎস্পন্দন তখন স্তব্ধ হয়ে গেছে চ্যাম্পিয়নের! শ্বাস পড়ছে না! নিজের বিপদের পরোয়া না করে, মাউথ টু মাউথ ব্রিদিং দিতে শুরু করেন ঝুলন্ত নিষ্পন্দ হয়ে আসা সহকর্মীর শরীরে! কিছুক্ষণ পর টের পান , যেন সামান্য শ্বাস ফেলার ইঙ্গিত ! কাঁধে করে নামিয়ে আনেন সহকর্মী বন্ধুকে! নীচে নামিয়ে এনে শুরু হয় অধিক কার্যকর সি.পি.আর (কার্ডিও পালমোনারি রিসাটিটেশন) পদ্ধতিতে কার্ডিয়াক মাসাজ! ইতিমধ্যেই হাজির হয়ে গেছে অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিক বাহিনী! নতুন জীবন ফ...