গল্পটা ব্যার্থতার

গল্পটা ব্যার্থতার

জয়ী হওয়ার জন্য আগে ব্যার্থ হওয়া খুবই জরুরি।যে একবারও ব্যার্থ হইনি তার চেয়ে বরং যে বহুবার ব্যার্থ হয়েছে তার ভেতরের জেদ থাকে তীব্র,হিংস্র বাঘের মত।নিজের ভেতরে গুপ্ত জেদ কে সামনে এনে ছিনিয়ে আনবে সাফল্য,ছিনিয়ে আনবে বিপ্লব।ব্যার্থ মানুষের সফলতার গল্প গুলো তৈরি হই এভাবেই।

ব্যার্থ হলে ভেঙে না পরে আবার ঘুরে দাড়ান। দেখবেন আপনার সফলতার গল্পটি এভাবেই তৈরি হবে।

একটা কথা ভেবে দেখেন তো!
যখন আমরা ছোট ছিলাম তখন কি আমরা হাটতে পারতাম?উত্তর টি হবে না।
যখন আমরা হাটতে শিখি অন্যের হাত ধরে,হামাগুড়ি দিয়ে।

এভাবে একদিন আমরা নিজে হাটার চেষ্টা করি তখন যারা আমাদের হাটতে শিখাতে চেয়েছিলেন তারা দেখত আমাদের হাটতে শিখার মজা।আমরা নিজে হাটার চেষ্টা করার সময় অনেকবার পরে যাই,কিন্তু দেখেন আমরা পরে গেছি তবে হাটতে শিখেছি।

তাই আপনি যদি ব্যার্থ হন তাহলে হাল ছেড়ে দিয়েন না দেখবেন আপনি একদিন সফল হবেন।ব্যার্থ হয়ে কখনো ভুল পথ খুঁজে নিয়েন না।বরং এটা মাথায় রাখিয়েন আপনি/আমি একদিন সফল হবোই। 

Comments