আধুনিক বিজ্ঞানের জনক। গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়।
আধুনিক বিজ্ঞানের জনক।
গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তিনি 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার বাল্যকাল কাটে ফ্লোরেন্স শহরের নিকটে খ্রিস্টানদের একটি চার্চে। 1581 খ্রিস্টাব্দে ডাক্তারি পড়ার জন্য গ্যালিলিওকে pisa University তে ভর্তি করা হয়। সেখানে তিনি সরল দোলক তৈরি করেন। এটি তার প্রথম আবিষ্কার। ডাক্তারি পড়ার প্রতি তার কোন আগ্রহ ছিল না
ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে তিনি অংক শাস্ত্র অধ্যয়ন আরম্ভ করেন। মাত্র 26 বছর বয়সে তিনি Pisa University তে অংকের প্রফেসর পদে যোগদান করেন।
খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল বলেছিলেন যে একই উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছেড়ে দেওয়া হলে ভারী বস্তু হালকা বস্তুর আগেই ভূপৃষ্ঠে পড়বে এবং তিনি আরও বলেছিলেন যে পৃথিবী স্থির সূর্য ও নক্ষত্র গুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে। খ্রিষ্টীয় চার্চের ধর্ম যাজকগণ এই তত্ত্বকে ধর্মের বিধান হিসেবে গ্রহণ করেন।
গ্যালিলিও তার বিশ্ববিদ্যালয়ের একটি দালানের শীর্ষ থেকে বিভিন্ন ভরের বস্তু ছেড়ে দিয়ে পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন যে ভারী এবং হালকা সকল বস্তু একই সাথে ভূপৃষ্ঠে পড়ে। এই মতবাদ টি অ্যারিস্টোটলের মতবাদের বিরুদ্ধে যায় এ কারণে গ্যালিলিওকে Pisa University থেকে তাড়িয়ে দেওয়া হয় । এরপর তিনি 1592 খ্রিস্টাব্দে Padua University তে অংক শাস্ত্রের প্রফেসর পদে যোগদান করেন।
1610 খ্রিস্টাব্দে গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেন। এর পূর্বে আকাশের বস্তুসমূহ কে খালি চোখে দেখা হতো যার দরুন পর্যবেক্ষণ ফলাফল অনেক সময় সঠিক হতো না। গ্যালিলিও তার টেলিস্কোপ এর দ্বারা জ্যোতিষ্ক সময় পর্যবেক্ষণ করে গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করেন। তিনি তাঁর পরীক্ষণের আরো প্রমাণ করেন যে সূর্য স্থির এবং গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে। এই মতবাদ টি এরিস্টটলের মতবাদ এর বিপক্ষে যায় যার দরুন খ্রীষ্ট চার্চ তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গ্যালিলিওকে তার পরীক্ষার ফলাফল প্রত্যাহার করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ধর্মদ্রোহীতার বিচার করে গ্যালিলিওকে কারাগারে রাখা হয় এবং পরে তাকে তার বাড়িতে গৃহবন্দি রাখা হয় এবং গৃহবন্দি অবস্থায় তিনি 1642 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
গৃহবন্দি অবস্থায় তিনি 1636 সালে Dialogues on To New Science নামে বই প্রকাশ করেন।
৷ এখানে উল্লেখ্য এই যে " পড়ন্ত সকল বস্তু একই সমান সময়ে একই সমান দূরত্ব অতিক্রম করে যা হচ্ছে চরম সত্য" অথচ এই সত্যটি প্রকাশ করার জন্য গ্যালিলিওকে তার বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়। আবার" সূর্য স্থির এবং গ্রহগুলির সূর্যকে প্রদক্ষিণ করছে" যা হচ্ছেUniversal truth,। এই মতবাদকে প্রকাশ করার জন্য গ্যালিলিওকে কারাগারে রাখা হয় এবং পরবর্তীতে সারা জীবন ধরে তাকে গৃহবন্দি রাখা হয়। এতদসত্ত্বেও তিনি ভুল মতবাদে বিশ্বাসিদের নিকট মাথা নত করেননি। বর্তমানে অনেকে হীনস্বার্থে অসত্য এবং বিভ্রান্তির সাথে compromise করছেন। কিন্তু সত্যের সাধকরা কোনদিনই তা করেননি বলে মানব সভ্যতার বিকাশ ঘটেছে। অতএব সত্যের সাধক এসব বিজ্ঞানীদের নিকট মানবজাতি চির কৃতজ্ঞ। Salute জানাই সত্যের সাধক এসব বিজ্ঞানীদের।

Comments
Post a Comment