#এই__বাংলার_আজব_এক_এম_পির__কাহিনীঃ

থানায় নতুন ওসি ট্রান্সফার হয়ে এসেছেন।
নিয়ম অনুযায়ী সে আসনের এমপি সাহেবের সাথে দেখা করতে ওসি এমপি সাহেবের বাড়িতে গেলেন।

ওসি যখন এমপি সাহেবের বাড়ির উঠানে পৌঁছলেন তখন দেখলেন এক মধ্যবয়সী দাড়িওয়ালা লোক একটি গাভীকে ঘাস খাওয়াচ্ছেন!তখন ওসি সাহেব ঐ লোকটিকে জিজ্ঞেস করলেন এমপি সাহেব বাড়িতে আছেন কিনা?

তখন ঐ মধ্যবয়সী দাড়িওয়ালা লোকটি ওসি সাহেবের কাছে এসে বললেন তিনিই এই আসনের সংসদ সদস্য।

ওসি সাহেব তো রিতিমতো হতবাক!
যেখানে ওসির ধারনা ছিল এমপি সাহেব আলিশান বাড়ির খাস কামরায় দলীয় নেতা কর্মী নিয়ে বসে ব্যস্থ সময় পার করবেন।
মার্সিডীজ, প্রাডো, দামি ব্রান্ডের গাড়ি নিয়ে সরকারী টাকায় ঘুরে বেড়াবেন।

সেখানে এই এমপির সাধারন জীবন যাপন সত্যিই ওসি কে চমকিয়ে দিয়েছেন।
জানেন তিনি কে?
কোন আসনের এমপি?

তিনি সাতক্ষীরা আশাশুনি আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য #মাওলানা_রিয়াসত_আলী ।
তিনি শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্বর্ণপদক পেয়েছিলেন।

ওয়ান ইলিভেনের পর আর্মি আতংকে যেখানে রাজনৈতিক রাঘব বোয়ালরা পালিয়ে বেড়াচ্ছিলেন তখন এই মানুষটি আর্মি ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করেছিলেন তার নামে কোন দূর্নীতি আছে কিনা!

এই মহান মানুষটি গত ০৯ মার্চ মহান আল্লাহর ডাকে তাঁর সান্নিদ্যে চলে গেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

কোন মিডিয়া তার মৃত্যু সংবাদটিও প্রচার করে নাই, হায়রে দেশ! ছিলনা কোন আনুষ্ঠানিকতা। পরো পাড়ে জান্নাতেই তাকে মানাবে ভালো।

দেশ যখন অসৎ, চরিত্রহীন, দুর্নীতিবাজ  রাজনৈতিক নেতায় ভরে গেছে সেখানে রিয়াসত আলীরা সততা, সরলতা, নিষ্ঠা ও চরিত্রের মাধুর্যের আলো ছড়িয়ে দিয়েছেন চুপিসারে, সবার অগোচরে। এমন নেতার বড়ো প্রয়োজন।

তাইতো তিনি অনেকের একজন হয়েও অনন্য, অতি সাধারন হয়েও অসাধারন।
স্যালুট হে বীর!
প্রিয় নেতা হাজার সালাম তোমায়।
আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে নিন

#আমিন। 
#collected

Comments