""""আমার রুমমেট ছিল এক বড় ভাই। সাধারণত সব সময় হাসিখুশি থাকতো। পড়াশোনায় অনেক ভালো ছিল। মাস্টার্স শেষ করে চাকরি খুঁজছিল।

""""আমার রুমমেট ছিল এক বড় ভাই। সাধারণত সব সময়   হাসিখুশি থাকতো। পড়াশোনায় অনেক ভালো ছিল। মাস্টার্স শেষ করে চাকরি খুঁজছিল। 

~~~ভাই আমার কাছে একদিন প্রশ্ন করলো আচ্ছা ওয়াহেদ তোর কাছে বাড়ির বড় ছেলে মানে কি?

------- যেখানে বাবা বেঁচে নেই। শুধু মা আছে আর একটা ছোট ভাই আর ছোট বোন আছে। 

আমি একটু চমকে উঠেছিলাম ভাই হঠাৎ এই প্রশ্ন করে কেন? 

~~~~তারপর  বললাম  যেখানে বাবা বেঁচে নেই  এমন পরিস্থিতিতে বাড়ির সবার দায়িত্ব বড় ছেলের উপরে পরে। মাকে দেখাশোনা করা। ছোট ভাই ছোট বোন এর পড়াশোনা চালানো। এমন এক সময় আছে বোনের বিয়ে দেওয়া আর এটাই সবথেকে বড় দায়িত্ব। বড় ভাই বোন, বাবা মায়ের মতো। 

~~আমি এমন অনেক বড় ভাই বোন কে দেখেছি যারা নিশ্বার্থ ভাবে তারা তাদের পরিবার কে সামলিয়ে রাখছে। এমন বড় ভাই বা বড় বোন হওয়া অনেক ভাগ্যের ব্যাপার।

---- তারপর ভাই বললো ওয়াহেদ তোর ভাই বোন কয়টা?

----আমি বললাম আমার কোন ভাই বোন নাই। 

---তাহলে তো তুই বেঁচে গিয়েছিস তোর উপর কোন দায়িত্ব নাই। আমি শুধু মুচকি হাসি দিলাম। 

~~ওয়াহেদ ভাই দোয়া করিস কাল একটা চাকরির ইন্টারভিউ আছে। আজ সকালে ভাই চাকরি ইন্টারভিউ দিতে গেল আর আমি ভার্সিটিতে গেলাম। 

~~রুমে এসে দেখি ভাই অনেক হাসিখুশি। আমি বললাম ভাই আজ এতো হাসিখুশি কেন?

~~চাকরিটা মনে হয় হয়ে যাবে, ভাইভা তে সিলেক্ট হয়েছি। 

---এবার ছোট ভাই এর অবদান পূর্ণ করতে পারবো। 
---মায়ের ঔষধ কেনার জন্য ভালো করে টাকা দিতে পারবো আর মোবাইল বিক্রি করতে হবে না।
---- আর ছোট বোন কে ভালো জায়গায় ধুমধাম করে বিয়ে দিতে পারবো। 
---না খেয়ে থেকে আবার মিথ্যা বলতে হবে না খেয়েছি। ভালো না থেকেও মিথ্যা বলতে হবে না ভালো আছি।

~~ সেদিন ভাই অনেক খুশি ছিল। এতো খুশি কখনো দেখি নাই এর আগে আমি। ভাইয়ের খুশিতে আমিও অনেক খুশি ছিলাম।

--+আজ ভাইয়ের ভাইভা পরিক্ষা দিতে গেল আমি ভার্সিটিতে গেলাম  

~~~ বিকালে মেসে এসে দেখি রুম সব অগোছালো ভাই সিগারেট খাচ্ছে। আমি অবাক হলাম কারণ এর আগে কখনো ভাই কে দেখি নাই সিগারেট খেতে।

--- ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি বললাম কি হয়েছে ভাই। ভাই বললো চাকরি টা পাবো না শিক্ষার কোন দাম নাই ভাই।  এতো টাকা খরচ করে পড়াশোনা করে এখন চাকরির জন্য ঘুষ দিতে বলছে পাঁচ লাখ। এতো টাকা কই পাবো আমি‌। সার্টিফিকেট এর কোন মূল্য নেই। জানি না আমার পরিবার কে সামলিয়ে রাখতে পারবো কি। ছোট বোন এর বিয়ে ছোট ভাইয়ের পড়াশোনার খরচ।

~~কাল ছোট বোন কে দেখতে আসছিল বিয়ের জন্য। পাত্র পক্ষ যৌতুক চেয়েছে‌। যৌতুক দেওয়ার সামর্থ্য নাই। আর আমি কখনো আমার বোন কে যৌতুক দিয়ে বিয়ে দিব না। কারণ যেই ছেলে যৌতুক চাই সে কখনো কোন মেয়ের জন্য পারফেক্ট না। আজ যৌতুক চেয়েছে কাল আবার স্ত্রী কে নির্যাতন করবে বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য।

~~~ছোট ভাই স্কুল থেকে পিকনিকে যাবে। ঈদে নতুন জামা কাপড়, স্কুলের ফিস এগুউ ঠিক মতো দিতে পারি না। বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের আবদার পূরণ করতে পারি না।

~~মায়ের ঔষধ কেনার টাকা ও ঠিক মতো দিতে পারি না। এর আগে নিজের শখের মোবাইল বিক্রি করে বাসায় টাকা দিয়েছি। মিথ্যা বলেছিলাম মোবাইল চুরি হয়ে গিয়েছে।

~~~ আমাকে প্রতিনিয়ত মিথ্যা বলতে হয় ভালো না থেকেও বলতে হয় ভালো আছি। না খেয়ে থেকেও বলতে হয় খেয়েছি। 

---- তার পরের দিন ভাই শহর ছেড়ে চলে যাই‌‌। 

~~~হঠাৎ অনেক দিন পরে ভাইয়ের সাথে দেখা। আমাকে দেখে বললো আরে ওয়াহেদ তুমি। আমি বললাম ভাই আপনি এখানে। তারপর দুজন বসে গল্প করলাম আমি বললাম  সেই চলে গেলেন আর কোন খোজ পেলাম না।

--- শহরে থেকে আর কি করবো বল?

 ~~তুই সেইদিন বলেছিলি পরিবারের উপর বড় ছেলের দায়িত্ব কেমন হওয়া উচিৎ। আমি সেটা পালন করতে পেরেছি। 
চাকরির পিছনে আর ছুটি নাই। 

~~বাসায় এসে অল্প একটু জমি ছিল সেটা বেঁচে ব্যবসা করি। ছোট বোন কে ভালো জায়গায় বিয়ে দিয়েছি কোন যৌতুক দেওয়া লাগে নাই। ছোট ভাই এর পড়াশোনা চলে যাচ্ছে এবার এইচএসসি পরিক্ষা দিব।

"""বড় ভাইগুলো এমনি হয় নিজের সুখ শান্তি বিলিয়ে তারা তাদের পরিবার কে সুখে রাখতে ব্যস্ত হয়। সত্যিই বড় ভাই গুলো বাবার মতো হয়।  হাঁটতে থাকলাম আর মুচকি হাসি দিয়ে বলতে থাকলাম সবার জীবনে এমন একটা বড় ভাই যেন থাকে। যাদের জীবন এমন একটি বড় ভাই আছে তার অনেক ভাগ্যবান। এমন বড় ভাই গুলো অনেক বছর বেঁচে থাকুক।


Comments