মন দিয়ে পড়ো অনেক কিছু শিখতে পারবে আসলে মানুষ কি??

মন দিয়ে পড়ো অনেক কিছু শিখতে পারবে 
আসলে মানুষ কি?? 

১।জীবনের সবচেয়ে বড় অভিনয় হচ্ছে, হাসতে ইচ্ছে না করলে হাসতে হয়,ভালো না থাকলে ভালো আছি বলতে হয়।

২।কেউ কেঁদে মনটাকে হালকা করে, কেউ হেসে দুঃখটাকে চাপিয়ে  রাখে।

৩।ধনীরা মসজিদ,মন্দিরের ভিতর ভিক্ষা  করে, আর গরীবরা মসজিদ মন্দিরের বাইরে ভিক্ষা  করে।

৪।মসজিদ আর মন্দিরের ইট একই ইটভাটায় তৈরি হয়, এরা পরস্পরের  দিকে ইট ছুরে না, ইট ছুরে স্বর্গ আর জান্নাত প্রত্যাশী মানুষ গুলো।

৫।কোরআন,বাইবেল, গীতা, লাইব্রেরীতে পরস্পর  সহবস্থানে থাকে।বিবেদ করে না,কিন্তু মানুষ এগুলো নিয়ে বিবেদ করে,একদল অন্য একদলের। গ্রহ্ন জ্বালায় বিশ্বাস পোড়ায়।

৬।মৃতদিন পালন করা হয় মোমবাতি জ্বালিয়ে, আর জন্মদিন পালন করা হয় মেমবাতি নিবিয়ে।

৭।বরযাত্রায় মানুষ যা আগে, বর যায় পিছনে,শবযাত্রায়  লাশ যায় আগে মানুষ যায় পিছনে।

৮।অবৈধ পথে ধনী মানুষ সমাজে সম্মানিত, আর বৈধ পথে গরীব মানুষ সমাজে অবহেলিত।

৯।যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘুরে।আর যে মদ বিক্রি  করে মানুষ তার দুয়ারে ঘুরে।

১০।দুধ ওয়ালা দুধে পানি মেশালে গালি দেয়, মদ ওয়ালা মদে পানি মিশিয়ে খায়।

১১ মানুষকে বাঘ -সিংহের সাথে তুলনা করলে খুশি হয়, তবে পশু বললে রাগ হয়,তাহলে বাঘ-সিংহ কি??

১২।বিশ বছর  একটানা লেখাপড়া করলে পড়ালেখায় নেশা হয় না।অথচ বিশ দিন ধুমপান কিংবা বাজে নেশা করলে তাতে মানুষের নেশা হয়ে যায়।

১৩।ভোরে উঠা খুবই ভালো সেটা মানুষ করে না, আর রাত জাগা খুবই খারাপ, সেটা মানুষ বেশি করে।

১৪।দেয়ালে ঝুলানো ছবির আড়ালে লুকানো পেরেকের মূল্যয়ন কেউ করে  না,যে ছবিটি বহন করে।মানুষ শুধু ছবিটির প্রশংসা করে।

১৫।যে ভালোবাসে না তার ভালেবাসা পাওয়ার  জন্য মানুষ বছরের পর বছর সময় ব্যয় করে,আর যে ভালোবাসে তাকে মানুষ অবহেলা করে।

                       সত্যি মানুষ বড়ই অদ্ভুত 😥😥

Comments